1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মৃতের সঙ্গে সেলফি তোলার অ্যাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১১৫ Time View

মৃত আত্মীয়স্বজনের সঙ্গে সেলফি তোলার জন্য অভিনব মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করছে দক্ষিণ কোরিয়া। অ্যাভাটার নামের এই অ্যাপসটি ব্যবহার করে মৃত বন্ধু বা পরিবারের সদস্যদের ছবি ত্রিমাত্রিক স্ক্যান করে এমনভাবে তৈরি করা হবে, যেন তিনি এখনো জীবিত রয়েছেন। এরপর সেই ছবির পাশে নিজেকে দাঁড় করিয়ে মানুষজন সেলফি তুলতে পারবে। সেই ছবি দেখেও মনে হবে জীবিত দু’জনের সেলফি। খবর বিবিসির।

এলরোইস প্রতিষ্ঠানের কর্ণধার ইয়ুন জিন লিম বলেছেন, আমরা আসলে এই পরিকল্পনাটা করেছি এমন কারো জন্য, যে তার কোন স্বজন বা বন্ধুকে হারিয়েছে। আমার ব্যক্তিগত একটি বিষয় থেকে প্রথম এই ধারণাটি আসে। কয়েক বছর আগে আমার দাদি মারা যান। আমি লক্ষ্য করলাম, তার সঙ্গে আমার কোন ছবি নেই। এরকম ক্ষেত্রে আমাদের অ্যাভাটার হবে আদর্শ একটি অ্যাপ।

তিনি বলেন, এটা মিথ্যা বা জালিয়াতি নয়, কারণ এটা ত্রিমাত্রিক ছবি। আসল মানুষটি তো আসলে মনের ভেতরেই থাকে। তবে অনেকেই হয়তো এটাকে নেতিবাচকভাবেও ভাবতে পারেন।

প্রথমদিকে ছবিগুলো ত্রিমাত্রিক করার জন্য কোন পেশাদার প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। তবে ভবিষ্যতের মোবাইল ফোনে ত্রিমাত্রিক প্রযুক্তি চলে এলে তখন মানুষ নিজেরাই ছবি ত্রিমাত্রিক করে নিতে পারবেন বলে অ্যাপস নির্মাতারা আশা প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ