1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মোবাইলে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৯৪ Time View

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের কাছে উপবৃত্তির টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ উপবৃত্তির টাকা দেন। রূপালী ব্যাংকের সিওর ক্যাশ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের মায়েরা এ টাকা উত্তোলন করতে পারবেন।

এ সময় ছোট ছেলেমেয়েদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলারও আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি জানান, দেশের প্রত্যেক মায়ের তার সন্তানের উপবৃত্তির টাকা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর তার সুবিধা গ্রামের মানুষ পেতে শুরু করেছে।

ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ