1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

বিদ্যুৎ ব্যাটারি ছাড়াই চলবে ফ্যান (ভিডিও)

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১৪৩ Time View

বিদ্যুৎ বা ব্যাটারি ছাড়াই ঘুরবে ফ্যান! আশ্চর্যজনক মনে হচ্ছে? হ্যাঁ! আপনি সত্যিই পড়েছেন এতক্ষণ পর্যন্ত। অবিশ্বাস্য হলেও সত্য ভারতের চেন্নাইয়ের এক তরুণ অনন্য এক নজির গড়েছেন বিশেষ কৌশলে ফ্যান চালানোর পদ্ধতি উদ্ভাবন করে। যার সহায়তায় কোনো ধরনের বৈদ্যুতিক সংযোগ কিংবা ব্যাটারি ছাড়াই চলবে ফ্যান।

মঙ্গলবার ডেকান ক্রোনিক্যালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের দিনেশ জি, অসাধারণ মেধাবী এক তরুণ। যিনি দেখেন তার দাদা তাঁত শিল্পের কাজ করেন। তারা বিদ্যুৎ খরচ বাঁচানোর উপায় সম্পর্কে আলোচনা করেন। হস্তচালিত তাঁতের কাজ করতে গিয়ে প্রচণ্ড তাপ সহ্য করতে হয় তার দাদাকে। তাপ থেকে বাঁচার কোনো উপায় দেখছিলেন না দিনেশ।

দিনেশ পেশায় বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার; সিদ্ধান্ত নেন ফ্যান চালানোর এমন এক ধরনের ব্যবস্থা তৈরি করবেন যেখানে বৈদ্যুতিক সংযোগ কিংবা ব্যাটারির প্রয়োজন হবে না। সিদ্ধান্ত অনুযায়ী কাজও করেছেন তিনি।

চেন্নাইয়ের এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন; যা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফ্যানের ব্লেডকে শক্ত রশির সাহায্যে তাঁতের সঙ্গে সংযোগ দিয়েছেন। তাঁতের হাতল ধরে টানের সঙ্গে ঘুরে চলছে ফ্যান। দিনেশের দাদা যতক্ষণ পর্যন্ত তাঁতের হাতল টানেন ততক্ষণ চলে সেই ফ্যান। তার এই অভিনব উপায়ের প্রশংসা করেছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ