1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে

চাঁদের কাছাকাছি পর্যটক নিয়ে যাচ্ছে মার্কিন কোম্পানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪৬ Time View

যুক্তরাষ্ট্রের বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স ঘোষণা দিয়েছে, চাঁদের কাছে যেতে দুই পর্যটক তাদের অর্থ পরিশোধ করেছে। সে অনুযায়ী ২০১৮ সালের শেষের দিকে তাদের চাঁদের কাছে নিয়ে যাবে কোম্পানিটি। বিবিসি।

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, এটি ৪৫ বছর পর মানুষকে মহাশূন্যে ফেরানোর একটা সুযোগ করে দিচ্ছে।

এ বছরের শেষের দিকে তাদের বহনকারী মহাকাশযানটি পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হবে।

মাস্ক বলছেন, নাসার সহায়তার কারণেই এ পরিকল্পনা সফল হচ্ছে। যে দু’জন চাঁদের কাছাকাছি যাচ্ছেন তারা আগের যে কারো চেয়ে দ্রতগতির যানে যাবেন।

moon

তবে এই দুই পর্যটকের নাম প্রকাশ করেননি মাস্ক। তিনি শুধু এটুকু জানিয়েছেন যে, তারা দু’জন একজন অপরজনকে চেনেন এবং তারা হলিউডের কেউ নয়।
তারা ঝুঁকির কথা জেনেই এতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা এই ঝুঁকি কমাতে যা যা করার দরকার করবো তবে তা কোনোভাবেই শুন্যে নামিয়ে ফেলা সম্ভব না।

তবে এই যাত্রায় চাঁদে কেউ পা রাখবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ