1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

হরতালের প্রভাব নেই মিরপুরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে চলছে অর্ধদিবস হরতাল। তবে এ হরতালে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই যানবাহন চলছে রাজধানীর মিরপুর এলাকাতে। হরতালের প্রভাব নেই এই এলাকাতে। মঙ্গলবার সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে  মঙ্গলবার সকাল ৬টা থেকে অর্ধদিবস শুরু হয়েছে।

দেখা গেছে, এলাকাটিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও ক্রমান্বয়ে বাড়ছে। হরতালের সমথর্নে এই এলাকায় হরতালকারীদের অবস্থান লক্ষ্য করা যায়নি।

মিরপুর গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১ নম্বর, ২ নম্বর, ১১ নম্বর, ১২ নম্বরসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিকই রয়েছে। সড়কের কোথাও কোথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

mirpur

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই এলাকাতে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি।

বিহঙ্গ পরিবহনের সুপার ভাইসর রাশেদ জানান, সকাল থেকেই সড়কে তাদের পরিবহনগুলো নিরাপদেই চলছে। কোনো সমস্যা হয়নি।

জোহরা মিজান নামে এক অভিভাবক বলেন, আগের মতো ধ্বংসাত্মক হরতাল পালিত হচ্ছে না। সকালে সড়কে বের হয়ে মনেই হয়নি হরতাল চলছে। তাই সন্তানকে নিয়ে স্কুলের দিকে রওয়ানা হলাম।

কাজী পাড়ার চা বিক্রেতা হুমায়ুন জানান, হরতাল চলছে বলে মনেই হচ্ছে না। কারণ, হরতাল থাকলেও জীবিকার টানে মানুষ এখন ঘরে বসে থাকে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ