1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কোয়ালিফায়ার খেলতে পারেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসর পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশি তারকা তামিম-সাকিবের পেশোয়ার জালমি ও মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিব-রিয়াদ এই ম্যাচে না খেললেও মাঠে দেখা যেতে পারে তামিমকে।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের শারজায় মুখোমুখি হবে পেশোয়ার-কোয়েটা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

শ্রীলঙ্কা মিশনে টাইগার স্কোয়াডে থাকা সাকিব-রিয়াদ দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে, তামিম ইকবাল এখনও শ্রীলঙ্কায় যাননি। পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে তিনি শ্রীলঙ্কায় উড়াল দেবেন বলে জানা যায়।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। পাকিস্তানের লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট করে নেওয়ার। আগামী ৫ মার্চ এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারের আসরে কোয়েটার হয়ে ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন সাকিব-রিয়াদ। ৫ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়ে পেশোয়োরের হয়ে ৫৪ রান করেছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বলে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২ ওভারে ১৪ রান দিয়ে সাকিব তুলে নিয়েছিলেন দুই উইকেট, হয়েছেন ম্যাচসেরা। তামিমও কম যাননি। পেশোয়ারের হয়ে এক ম্যাচে করেছিলেন ৬২ রান। টাইগার এই ওপেনারের মোট রান ৯৪।

এদিকে কোয়েটার সেরা ক্রিকেটার ছিলেন রিয়াদ। ৪ ওভারে ২১ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কোয়েটার হয়ে ৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ৭টি উইকেট। তিন ইনিংসে ব্যাট করে ৩৭ রান সংগ্রহ করেন রিয়াদ।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে তালিকার শীর্ষ দুই স্থান নিশ্চিত করে পেশোয়ার-কোয়েটার। দুই দলের সংগ্রহ সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে রয়েছে তামিম-সাকিবের পেশোয়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে সমান ৮ পয়েন্ট সংগ্রহ শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের। পাঁচ দলের আসরের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে লাহোর কালান্দারস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ