1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪১ Time View

খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সঙ্গে সমর্থন রেখে সাতক্ষীরাতেও সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। আর এতে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। বিপাকে পড়েছেন যাত্রীরা।

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ জাগো নিউজকে জানান, চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ বাংলা শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করে সাতক্ষীরা জেলাতেও ধর্মঘট চলছে।

সদরের খুলনা রোড এলাকার জাহিদ হোসেন নামের এক যাত্রী বলেন, আমি খুলনায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিন্তু যেতে পারছি না। বিড়ম্বনায় পড়লাম।

এদিকে ভোমরা বন্দরের ট্রান্সপোর্ট সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ধর্মঘটের কারণে ভোমরা বন্দর অচল হয়ে পড়েছে। কোনো গাড়ি আপলোড-আনলোড হচ্ছে না। ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভোমরা থেকে কোনো গাড়ি বাইরে যাচ্ছে না। তবে ভারত থেকে গাড়ি আসছে। কাঁচামাল সব নষ্ট হয়ে যাবে। এতে ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ