1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আফ্রিদি ঝড়ে সাকিব-তামিমদের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

ব্যাট হাতে না পারলেও বল হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুর্দান্ত এক ইনিংস খেলে সাকিব-তামিমদের দল পেশাওয়ার জালমিকে ২ উইকেটের জয় এনে দিলেন শহিদ আফ্রিদি। আর এ জয়ে মাহমুদউল্লাহর দল কোয়েটাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাকিব-তামিমদের দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৮ রানেই শেষ হয় কোয়েটার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কেভিন পিটারসেন। এছাড়া রুশোর ব্যাট থেকে আসে ৩৮ রান। আর শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২ বলে শূন্য রানে ফিরেন মাহমুদউল্লাহ। পেশোয়ারের পক্ষে মোহাম্মদ আসগর নেন ৩ উইকেট। এছাড়া হাসান আলি ২ উইকেট ও ২৫ রানে সাকিব নেন ১ উইকেট।

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় পেশোয়ার। মাহমুদউল্লাহ বল বেরিয়ে এসে মারতে গেলে ব্যক্তিগত ৭ রান করে সাজঘরে ফেরেন টাইগার এই তারকা। ১ বলে ১ রান করে রান আউট হন সাকিব।

এরপর পরপর দুই বলে শোয়েব মাকসুদ ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে দলকে খেলায় ফেরায় মাহমুদউল্লাহ। তবে শেষ দিকে আফ্রিদির ৩ চার ও ৩ ছয়ে ২৩ বলে ৪৫ রানের দারুণ ইনিংসের উপর ভর করে নাটকীয় জয় তুলে নেয় পেশোয়ার জালমি। কোয়েটার হয়ে মাহমুদউল্লাহ ও  টাইমাল মিলস তিনটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ