1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফটো সাংবাদিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি বলেছেন, ফটো সাংবাদিকরা বাংলাদেশের সৃষ্টি তথা মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। জাতির প্রয়োজনে তারা সর্বদা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্টি করেন নতুন গৌরবোজ্জ্বল ইতিহাস। অতীত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগের প্রতিচ্ছবি।
তথ্যমন্ত্রী শনিবার সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় ২০১৭-১৮ বর্ষের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন।
এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারক ‘লেন্স’ মন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বিদায়ী সভাপতি ইকবাল মনসুর, প্রতিষ্ঠাতা সদস্য মো. দুলাল হোসেন, কুমার গনেশ পাল, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী সদস্য শংকর দাস, সদস্য কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, শাহীন আহমদ, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ