1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

অভিনয়ে ফিরলেন কারিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

মাতৃত্বের জন্য প্রায় বছর খানেক ক্যামেরা ফ্রেমের বাইরে ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর। যে কারণে এ বছর তার কোনো ছবিও নেই মুক্তির তালিকায়। তবে কারিনা ভক্তদের জন্যে রয়েছে সুখবর! মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে ফিরেছেন এই নবাব পত্নী।

জানা যায়, ৪৫ দিন বয়সী পুত্র তৈমুরকে ঘরে রেখে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা স্টুডিওতে একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেন বেবো। আর এটিই ছিলো মা হওয়ার পর শোবিজে কারিনার প্রথম কোনো কাজ।

বিজ্ঞাপনের শুটিং শেষে কারিনা গণমাধ্যমকে জানান, বর্তমানে ফিটনেস এবং আগের মতো কর্মদ্যোম কারিনাকে ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। আর হাতে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট থাকায় একটু ভেবে চিন্তে নিজের নতুন ছবির কাজে হাত দিবেন বলে জানান এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ