1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ভারতকে মাটিতে টেনে নামালো অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৩ Time View

বিশ্বের এক নম্বর দল ভারত। নিজেদের মাটিতে টেস্ট। টানা পাঁচ বছর নিজেদের মাটিতে ২০ টেস্ট অপরাজিত। সব মিলিয়ে টানা ১৯ টেস্ট। এমন একটি দল নিজেদের মাটিতে হারতে পারে, বিরাট কোহলির নেতৃত্বধীন এ দলটি সম্ভবত সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি।

কিন্তু মুদ্রার যে আরও একটা পিঠ আছে সেটা অবশেষে দেখতে পেল কোহলি-অশ্বিন-জাদেজারা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টেই পৌনে তিনদিনে হেরে গেল বিরাট কোহলির ভারত। পুরো দুদিন এবং তৃতীয় দিনের অন্তত ১৫ ওভার বাকি থাকতেই ৩৩৩ রানের বিশাল পরাজয় মেনে নিতে বাধ্য হলো ভারতীয়রা।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৪৪১ রান। হাতে ছিল প্রায় আড়াইদিন। উইকেটে পড়ে থেকে খেলতে পারলে জয় নিশ্চিত; কিন্তু যে স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে নাকাল করার পরিকল্পনা ছিল ভারতের, সেই স্পিনে নিজেরাই নাকাল হয়ে পড়লো। স্টিভেন ও’কেফি একাই ভারতকে টেনে মাটিতে নামাল। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে একাই তিনি শেষ করে দিলেন ভারতকে।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ