1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পাসপোর্ট অধিদফতরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করতে হয়। সঙ্গত কারণেই পাসপোর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনপ্রত্যাশা পূরণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে।

পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জনসেবাই সরকারের মুখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য : ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’- যথার্থ হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

রাষ্ট্রপতি বলেন, পাসপোর্ট নাগরিকের গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র। বিশ্ব দরবারে পাসপোর্ট কেবল নাগরিকের জাতীয় পরিচয়ই তুলে ধরে না, এর মাধ্যমে জাতির আভিজাত্য, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাবমূর্তি ফুটে ওঠে। সময়ের পরিক্রমায় তথ্যপ্রযুক্তি বিকাশের সাথে সাথে এনালগ পাসপোর্ট পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির উন্মেষ ও বিকাশ ঘটেছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার ২০১০ সালে এমআরপি ও এমআরভি বাস্তবায়নের পর এখন ই-পাসপোর্ট প্রণয়নের প্রকল্প হাতে নিয়েছে। পাসপোর্ট সেবার মাধ্যমে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর দেশবাসী ও বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সেবার মানোন্নয়নে আরো তৎপর থাকবে-দেশবাসী তা প্রত্যাশা করে।

উল্লেখ্য, ‘পাসপোর্ট নাগরিক অধিকার : নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আজ শনিবার থেকে পাসপোর্ট সপ্তাহ-২০১৭ উদযাপন করছে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতর। সাত দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালন করা হবে এই সপ্তাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ