1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রধানমন্ত্রী দেশের প্রথম বহুতল শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম উদ্বোধন করবেন কাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বগুড়ার সান্তাহারে দেশের প্রথম বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম উদ্বোধন করবেন।
সান্তাহার সাইলো ক্যাম্পাসে নির্মিত বিশেষায়িত এই খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২৫ হাজার মেট্রিক টন। ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাদ্য গুদামটিতে সব ধরনের খাদ্য শস্য সংরক্ষণ করা সম্ভব। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ওই গুদামে চাল মজুদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত গুদামে চালের গুণগত মান ভাল থাকবে ।
সান্তাহারের বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় নির্মিত খাদ্য গুদামটি পুরোপুরি সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। এজন্য গুদামের ছাদ জুড়ে শতাধিক সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যা থেকে মোট ৩৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘উৎপন্ন ওই বিদ্যুৎ দিয়েই পুরো গুদামের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।’
দেশের প্রথম অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদামটি ছয়তলা ভবনের সমান। অর্থাৎ ৬০ ফুট উচ্চাতার সমান। ২০১৩ সালে গুদামটির নির্মাণ কাজের উদ্বোধন হয়। এখন এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আজ প্রধানমন্ত্রী মাল্টি স্টোরেড ওয়ারহাউজটির উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ