1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৫৩ Time View

রৌহাবাড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পেরিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। অপরদিকে বিএনপির রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও, মানুষ হত্যা লুটপাট। তাদের আমলে গ্রাম-গঞ্জে শুধু খাম্বার লুটপাট হয়েছে। কেউ বিদ্যুৎ পায়নি। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রৌহাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

এর আগে মন্ত্রী স্পিডবোটে যমুনা নদী পারি দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার বাঁধ নির্মাণ এবং আলমপুর-হাটশিরা রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ