1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা সিটি ও সুরঞ্জিতের আসনে ভোট ৩০ মার্চ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

কুমিল্লা সিটি করপোরেশন এবং সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে ফাঁকা হওয়া সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ মার্চকে ভোটের দিন ধরে ২ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা নেয়ার কথা জানিয়েছে তারা।

সোমবার দুপুরে এই তফসিল ঘোষণা করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জ-২ আসনে ৫ মার্চ এবং কুমিল্লা সিটি করপোরেশনে ৬ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকছে ১৩ মার্চ।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে সে সময় ভোট নেয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী নির্বাচন কমিশন সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ