1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

৪ রুটে ১৫ ফ্লাইট বাড়াচ্ছে বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে মোট ৪টি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মালয়েশিয়া, ভারত, চট্রগ্রাম ও সৈয়দপুর রুটে মোট ১৫টি ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিমানের মুখপাত্র ও জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

এতোদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ২২টি রুটে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট পরিচালনা করতো বিমান। এখন থেকে সংখ্যা বাড়িয়ে ৩৮১ করা হচ্ছে।

শাকিল মেরাজ জানান, অভ্যন্তরীণ ৭টি এবং আন্তর্জাতিক ১৫টি রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান। এর মধ্যে সপ্তাহে রিয়াদে ৬টি, জেদ্দায় ৭টি, দাম্মামে ৩টি, কুয়েতে ৩টি, মাস্কাটে ৭টি, আবুধাবিতে ৭টি, দুবাইয়ে ৭টি, দোহায় ৩টি, কুয়ালালামপুরে ১০টি, সিঙ্গাপুরে ৭টি, ব্যাংককে ৭টি, ইয়াঙ্গুনে ৩টি, কলকাতায় ১৪টি, কাঠমাণ্ডতে ৭টি, লন্ডনে ৪টি ফ্লাইট চলতো। উক্ত সিডিউল পুনর্বিন্যাস করে কুয়ালালামপুরে ১১টির বদলে ১৩ টি, কলকাতায় ১৪টির বদলে ১৬টিতে উন্নীত করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে মধ্যে চট্রগ্রামে ৩টার বদলে ১৩টি এবং সৈয়দপুরে ৬টির বদলে ৭টি করে ফ্লাইট চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ