1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নির্বাচনের ফরমুলা দিয়ে লাভ হবে না : নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬১ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের ফরমুলা দিয়ে লাভ হবে না। সংবিধান অনুযায়ি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, গণআজাদী লীগের উপদেষ্টা সৈয়দ শামসুল আলম হাসু, সাধারণ সম্পাদক আতা উল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায় ড. আসীত বরণ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন নিয়ে কোন ফরমুল দিয়ে লাভ হবে না। সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানের বাহিরে যাবার কোন ক্ষমতা নেই। ফরমুল দিয়ে আহেতুক ধুম্রজাল সৃষ্টির কোন দরকার নেই।’
তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ আগামী দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। কমিশন কাজও শুরু করেছে।
বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, যে যাই বলুক, যে যত কথা বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে। কারণ বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ