1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

সেবার মান বাড়াতে ফ্লাইট কমাচ্ছে বিমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

সেবার মানোন্নয়নে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা কমাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শিডিউল বিপর্যয় এড়াতে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানের মুখপাত্র ও জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ২২ রুটে সপ্তাহে বিমানের ৩৬৬ ফ্লাইট যাতায়াত করতো। সেই সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে কোনও রুট বন্ধ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ৭ এবং আন্তর্জাতিক ১৫ রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান। এরমধ্যে রিয়াদে সপ্তাহে ৬, জেদ্দায় ৭, দাম্মামে ৩, কুয়েতে ৩, মাস্কাটে ৭, আবুধাবিতে ৭, দুবাইয়ে ৭, দোহায় ৩, কুয়ালালামপুরে ১০, সিঙ্গাপুরে ৭, ব্যাংককে ৭, ইয়াঙ্গুনে ৩, কলকাতায় ১৪, কাঠমাণ্ডুতে ৭, লন্ডনে ৪টি ফ্লাইট চলতো। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন করে বিমান। তবে ঢাকা-বরিশাল ও ঢাকা-ইয়াঙ্গুন রুটে যাত্রী সংখ্যা খুবই কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ