1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

নতুন ইসি কেমন তা সময়ই বলে দেবে : সুজন সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

নতুন নির্বাচন কমিশন (ইসি) কেমন তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

শনিবার দুপুরে বরিশাল নগরীর ফকিরবাড়ী রোডে শিক্ষা ভবনের বিএনডিএন মিলনায়তনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগান নিয়ে সুজনের বরিশাল আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি ডেকেছিল,পরামর্শও নিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন বিষয়টি লোক দেখানো ছিল কি না। কারণ পরামর্শ গ্রহণ করার মত কিছু চোখে পড়েনি। নতুন নির্বাচন কমিশন (ইসি) সঠিক না হলে যারা তাদের খুঁজে বের করেছেন তারা দায়ী হবেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজ ঝুঁকির মুখে পড়েছে। কেউ কেউ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা খাদে পড়ে গেছে।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট থাকে। গণতান্ত্রিক যাত্রা পথের সূচনা হয় একটা নির্বাচনের মাধ্যমে। এখন তো নির্বাচনে আর ভোট দিতে হয় না। নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকে। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। এটা গণতন্ত্রের যাত্রা পথের জন্য অশনি সঙ্কেত।

জেলা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে আঞ্চলিক পরিকল্পনা সভায় আরো বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, বরিশাল জেলা সুজনের সম্পাদক কাজল ঘোষ, পিরোজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী এবং জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ।

আঞ্চলিক কর্মপরিকল্পনা সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সুজনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শেষ পর্যায়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ