1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ড.শিরীন শারমিনের সঙ্গে ভারতের মধ্য প্রদেশের লেজিসলেটিভ এসেম্বলির স্পিকারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৮ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভারতের মধ্য প্রদেশের লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার সিতাশরণ শর্মা ইন্দোরে তার হোটেল কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ২০১৭ সালের দক্ষিণ এশিয়ার স্পিকারস সম্মেলনে অংশগ্রহণ করছেন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন’ শীর্ষক এ সম্মেলন ভারতের ইন্দোরে অনুষ্ঠিত হচ্ছে।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয়টি স্মরণ করেন। এ সময় মধ্য প্রদেশের স্পিকার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও উভয় নেতা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলির বিষয়ে মতবিনিময় করেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ড. শিরীন শারমিন বলেন, আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ’র ১৩৬তম এসেম্বলিতে বিশ্বের ১৭১ দেশের ১৩ (তের) শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
এসেম্বলির সার্বিক প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। ভারত থেকেও একটি প্রতিনিধি দল এই এসেম্বলিতে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ