1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১১ : ক্ষতি ২ কোটি ৬৫ লাখ ডলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৭ Time View

চিলিতে ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যে ভয়াবহ দাবানল হয়েছে তাতে ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা ধ্বংস হয়ে গেছে, ১১ জন প্রাণ হারিয়েছে এবং আনুমানিক ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) একথা জানিয়েছে।
এই দাবানলে মোট ৭শ’টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দ’ুটিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দির অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়।
সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন বলে প্রাথমিকভাবে অনুমান করছে।
দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ