1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

দ্বি-পাক্ষিক সম্পর্ক ছাড়া আইপিএলে সুযোগ পাবে না পাকিস্তানিরা: শুক্লা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৫৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুয়ার বন্ধ রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। তবে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় শুরু হলেই কেবল আসরটিতে খেলার সুযোগ পাবে পাকিস্তান খেলোয়াড়রা বলেছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যখন ভারত সফরে রয়েছেন এমন সময় বিষয়টির অবতারণা করলেন আইপিএলের চেয়ারম্যান ও বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা।  তিনি বলেন,‘পাকিস্তান ও পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতের কারোরই অবস্থান নেই। সব সম্পর্কই নির্ভর করবে দুটি দেশ দুটির মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক শুরুর উপর। আমি মনে করি, এমনি এমনিই একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আইপিএলের কার্যক্রম বিসিসিআইয়ের অন্তর্ভুক্ত। তাই ক্রিকেট বোর্ড দুটির মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপিত হলে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএল খেলতে সমস্যা হবে না।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে অংশ নিয়েছিলো দেশটির খেলোয়াড়রা। তবে ঐ বছরেই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুটি দেশের ক্রিকেটীয় সফর বন্ধ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে কখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ