1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চক্রান্তকারীরা মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৩ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীরা যে মিথ্যাবাদী তা প্রমাণিত হয়েছে। কানাডার আদালতের রায়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের মুখ চেনা চক্রান্তকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বয়ড়া ভেন্নাবাড়ি হাই স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের খামারগাতি, গোবিন্দপোটল ও খুকশিয়ায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর উপর দিয়ে যান চলাচলের উদ্বোধন উপলক্ষে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিসহ সুশীল সমাজ নামধারী কতিপয় ব্যাক্তির চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ আজ বাস্তবে রূপ নিয়েছে।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অব্দুল মোক্তাদির বকুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু সভায় বক্তব্য রাখেন।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির অহেতুক পানি ঘোলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। রাষ্ট্রপতি একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দক্ষ রেফারি হিসেবে ভোট পরিচালনা করবে। এ ভোটের জয় পরাজয় ১৪দল মেনে নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ