1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রতিটি ক্ষেত্রে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে : শাজাহান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৬ Time View

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষা ও চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার যে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে বিএনপি সরকার সেগুলো বন্ধ করে দিয়েছিল।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মডার্ন হারবাল গ্রুপ’র ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র সচিব শুভাশীষ বসু, প্রফেসর ড. সমসের আলী, প্রফেসর ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মো. তারিক বিন হোসেন।
শাজাহান খান বলেন, বিএনপি সোজা রাস্তায় চলতে চায় না। তবে তারা সোজা রাস্তায় আসবে, অনেক দিন পরে।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পাননি, কারণ তার চোখে ছানি পড়েছিল। লন্ডন থেকে চোখের ছানি কেটে আসার পর এখন উন্নয়ন দেখতে পান। বিএনপি এখন উন্নয়ন সুসংহত করতে গণতন্ত্র চান।
মন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও গণতন্ত্র হতে পারে না। সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবা, ফেন্সিডিল ব্যবহার করা হচ্ছে। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী পরে মডার্ন হারবাল গ্রুপের সেরা এজেন্ট এবং বিক্রয় প্রতিনিধিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ