1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বার্নলির মাঠে পয়েন্ট হারালো চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৪ Time View

চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা চেলসি পয়েন্ট তালিকায় ত্রয়োদশ স্থানে থাকা বার্নলির মাঠে হোঁচট খেয়েছে। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কোন্তের শিষ্যরা।

দুর্দান্ত ফর্মে থাকা চেলসি ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পেদ্রো। ডান দিক থেকে কান্তের বাড়ানো বলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সার সাবেক এই তারকা।

তবে চেলসির আনন্দ খুব বেশিক্ষণ থাকেনি। ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফিরে স্বাগতিকরা। রবি ব্র্যাডির অসাধারণ ফ্রি-কিকে চেলসি গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্নালি। তবে চেলসি গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হারান ম্যাথিউ লোটন।

chelsea

বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচের ৬০ মিনিটে আসপিলিকুয়েতার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় সমর্থকদের। বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোলের দেখা পায়নি কোন দল। ফলে দে নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ড্র করলেও ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।

লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ৪৯; তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ অবস্থানে আছে লিভারপুল, পঞ্চম স্থানে এক ম্যাচ কম খেলা গার্দিওলার দল। আর ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ