1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

কাশ্মিরে গোলাগুলিতে ৪ সেনা ও তিন জঙ্গি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

ভারতের দক্ষিণ কাশ্মিরের কুলগাঁওয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার জঙ্গি ও তিন সেনা নিহত হয়েছে। রোববার সকালের দিকে সেনাবাহিনী ও জঙ্গিদের লড়াইয়ে আরো অন্তত তিন সেনা আহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রীনগরের আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কুলগাঁওয়ে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরের ওই গ্রামে অভিযান চালায়।

এসময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলি চলে। এতে চার জঙ্গি ও তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিন সেনা সদস্য।

আহত তিন সেনা সদস্যকে হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, কুলগাঁওয়ে ওই গ্রামে আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ