1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

পল্লবীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮০ Time View

রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় মো. ফরিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদের চাচাতো ভাই মো. রাশেদ জানান, ফরিদ দোকান কর্মচারী। দোকানের সামনেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফরিদকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ