1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধা চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৩ Time View

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনারের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা চেয়েছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে সিনেটরের কাছে তিনি এই দাবি তুলে ধরেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সিনেটর গার্ডনার বলেন, শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধার বিষয়টি নিয়ে খোঁজখবর করবেন।এলডিসি দেশগুলোর মধ্যে আফ্রিকার ৩৪টি দেশ ২০০০ সাল থেকে এই সুবিধা ভোগ করে আসছে, যা ২০২৫ সাল পর্যন্ত থাকবে। কিন্তু বাংলাদেশসহ ১৪টি দেশ স্বল্পোন্নত হলেও তারা এই সুবিধার বাইরে রয়েছে বলে সিনেটরকে জানান জিয়াউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দেশ নিজেদের বৈষম্যের স্বীকার বলে মনে করছে। ন্যায়বিচার ও ন্যায্য প্রতিযোগিতা বিবেচনায় তারা যুক্তরাষ্ট্রের বাজারে সমান সুযোগ চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ