1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

আসিফ আকবরের গানের মডেল আসিফ ইমরোজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

গায়ক আসিফের গানের মডেল হলেন নায়ক আসিফ ইমরোজ। ধামাকা আয়োজন নিয়ে আসিফের গাওয়া ‌‘আগুন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত নাসির।

এই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। সম্প্রতি এর চিত্রায়ন শেষ হয়েছে এফডিসিতে। আর এই গানের মাধ্যমে প্রায় এক যুগ পর আবারও মিউজিক ভিডিও আনছেন শিল্পী আসিফ।

তিনি জানান, ‘গানের ভিডিওটি একেবারেই ফিল্মী স্টাইলের। সবার কাছে ভালো লাগবে বলে আমার প্রত্যাশা।’

নায়ক আসিফ ইমরোজ বলেন, ‘মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। তার মেকিংয়ের তুলনা হয় না। সে কারণে আমি কাজটি করেছি। আর গায়ক আসিফ ভাইয়ের গান নিয়ে পাগলামি নাই বা বললাম। অনেক উচ্ছ্বসিত আমি ভিডিওটি নিয়ে।’

তিনি আরো বলেন, ‘আসিফ ভাই শুটিং সেটে বলেছেন দুই আসিফের এই কাজটি বেশ আলোচিত হবে। আর গানের আয়োজনটা বেশ ফাটাফাটি হয়েছে।’

আসিফের গাওয়া এই গানে নায়ক আসিফ ইমরোজের সঙ্গে দেখা যাবে আফরিনকে। গানটির সুর-সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। ধ্রব মিউজিক স্টেশনের ব্যানারে আগামী ২৫ ফেব্রুয়ারি গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ