1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টি-টোয়েন্টিতে একাই ট্রিপল সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

গেইল, ডি ভিলিয়ার্স, কোহলিরা যা পারেননি তাই করে দেখালেন দিল্লির ব্যাটসম্যান মোহিত আহলাওয়াত। টি-টোয়েন্টিতে একাই করলেন ট্রিপল সেঞ্চুরি। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি করলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মঙ্গলবার পূর্ব দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস ইলেভেনের বিরুদ্ধে মাভি ইলেভেন নামে এক ক্লাবের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মাভি একাদশের হয়ে মাঠে নামে ১৪টি চার আর ১৯টি ছক্কায় মাত্র ৭২ বলে অবিশ্বাস্য ইনিংস সাজান রঞ্জিতে দিল্লির প্রতিনিধিত্ব করা মোহিত।

ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার জন্য শেষ ওভারের শেষ পাঁচ বলে দরকার ছিল পাঁচ ছক্কার। সেটিও অবলীলায় করেছেন ২১ বছর বয়সী মোহিত; শেষ ওভারে নিয়েছেন ৩৪ রান। মোহিতের এই অতিমানবিক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান তোলে তার দল।

উল্লেখ্য, ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো টি-টোয়েন্টিতেই এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যান ২০০ রানও স্পর্শ করতে পারেনি। পেশাদারি ক্রিকেটে আইপিএলে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রান হচ্ছে সর্বোচ্চ স্কোর। আর আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ইংল্যান্ডের বিপক্ষে করা ৬৩ বলে ১৫৬ রানের ইনিংসটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ