1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

সৌদিতে ৪ মাসে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

গত চার মাসে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে সৌদি আরব। বসবাস এবং কাজের আইন ভঙ্গ করার কারণেই তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

সূত্র জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ত থাকার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শুধু তাই নয় মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন। নিরাপত্তার স্বার্থে সৌদিতে কাজের উদ্দেশে আসা পাকিস্তানি নাগরিকদের ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন তিনি।

সাদৌন জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের সৌদিতে কাজ দেয়ার আগে সৌদি এবং পাকিস্তান দু’দেশকেই ভালোভাবে জানতে হবে।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদে জর্জরিত। পাকিস্তানেই জঙ্গি সংগঠন তালেবানের জন্ম হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী এবং নিরাপত্তা স্বার্থে ৮২ পাকিস্তানিকে সন্দেহ করছেন। এরা বর্তমানে গোয়েন্দা কারাগারে আটক রয়েছেন। এছাড়া জেদ্দার আল নাসিম এবং আল হারাজাত জেলায় সন্ত্রাসী অভিযানের কারণে এক নারীসহ ১৫ পাকিস্তানিকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ