1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

আমিন খানের বিপরীতে মুনিয়া আফরিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এখন নাটকে মনোযোগী। বিশেষ করে বিশেষ দিবসের নাটকে তার উপস্থিতি চোখে পড়ে। অন্যদিকে মুনিয়া আফরিন ‘ভালোবাসার গল্প’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। ছবি মুক্তির দেড় বছর আবার শোবিজে নিয়মিত হচ্ছেন।

নতুন খবর হচ্ছে, আমিন খান-মুনিয়া আফরিন দু’জনে জুটিবেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘হ্যালো মিস্টার লেট’। রচনা করেছেন সোহাগ বিশ্বাস ও সুজন বড়ুয়া। পরিচালনা করেছেন সুজন বড়ুয়া নিজেই।

আমিন খান বলেন, ‘নাটকে দেখা যাবে আমি সবসময় সব কাজে লেট করি। এমনকি বিয়ে করতে যাই সেটাও লেট করে। এই নিয়ে খুব বিপাকের সৃষ্টি হয়।’

নাটকটি প্রসঙ্গে মুনিয়া বলেন, ‘নাটকে আমি আমিন ভাইয়ার নায়িকা হিসেবে অভিনয় করেছি। খুব ভালো লেগেছে তার সঙ্গে অভিনয় করতে পেরে। উনি চমৎকার একজন মানুষ। আশা করছি দর্শকরা আমাদের জুটিকে গ্রহণ করবেন।’

নির্মাতা সুজন বড়ুয়া বলেন, ‘যত্ন নিয়ে নাটকটি বানিয়েছি। আমার বিশ্বাস দর্শকরা যতক্ষণ নাটকটি দেখবেন বোরিং ফিল করবেন না।’

জানা গেছে, গেল ৩, ৪ ফেব্রুয়ারি নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আমিন খান মুনিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, তুষার মাহমুদ, তুহিন চৌধুরী, শ্রাবন্তী রহমান মৌ, সোহেল রানা, রাতুল প্রমুখ।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ