1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা ভারতীয় গণমাধ্যমে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০০ Time View

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা ১৭ বছরের হলেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ দল। আর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে কিছু ভারতীয় গণমাধ্যম। তারা বোঝানোর চেষ্টা করেছে, মুশফিক তার বক্তব্যের মাধ্যমে ভারতকে অপমান করেছেন!

ভারত সফরে দলের লক্ষ্যের কথা জানিয়ে মুশফিক বলেন, ` জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামলে যে রকম চাপ থাকে ভারতের বিপক্ষে খেলতে তেমন চাপ থাকবে না। কারণ আমরা যদি জিম্বাবুয়ের সঙ্গে হারি, তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না। আর জিতলে কোনো কৃতিত্ব থাকবে না। পক্ষান্তরে ভারত এমন এক দল, যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। যদিও তারা এক নম্বর দল, তারপরও আমরা এটা বলছি না যে, সেখানে যাবো আর হেরে যাবো। আমার মনে হয়, পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি। আমাদের এই দলটা ভারতকে গিয়ে কেমন করতে পারে, সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে। সে দিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। কিন্তু একটাই টেস্ট, ১৭ বছর পর খেলা; এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি। এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এখানে আমরা এমন পারফর্ম করতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়।”

mushfik

কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়কের এ মন্তব্যের সঠিক ব্যাখ্যা দেয়নি ভারতীয় গণমাধ্যম। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’তে বলা হয়, নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পরও ভারতের মাটিতে একমাত্র টেস্টের গুরুত্ব বোঝাতে মুশফিক এ ম্যাচকে ‘ঐতিহাসিক’ বলতে রাজি নন। তার কাছে এ টেস্টের গুরুত্ব অন্যসব টেস্টের মতোই। অথচ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। দৈনিক ‘ডেকান ক্রনিকল’ খবরের শিরোনাম করে ‘ভারতের বিপক্ষে টেস্টকে ঐতিহাসিক বলে মনে করি না: মুশফিক।’

তবে ভারতীয় মিডিয়ায় এমনটা নতুন নয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করলে মুশফিকের ক্যারিবিয়ানদের অভিনন্দন জানানো নিয়ে আপত্তিকর অবস্থান নিয়েছিল বেশ কিছু ভারতীয় গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ