1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

হিলি সীমান্তে ট্রাকসহ ফেনসিডিল জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০০ Time View

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ৬৪৪ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিজি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে ঘোড়াঘাট উপজেলার হাকিমপুর-ঘোড়াঘাট সড়কের ডুগডুগি নামক এলাকা থেকে ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্ত থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলি-ঘোড়াঘাট সড়কে অবস্থান নেয়।

এ সময় (বগুড়া-ট-১১-০৪৫৭) ট্রাককে ধাওয়া করলে চালক ও হেলপার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি পাকা রাস্তার উপর ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ট্রাক থেকে ৬৪৪ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ