1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

৫৩ হলে মুক্তি পাচ্ছে সাইমন-আইরিনের মায়াবিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা আইরিন অভিনীত প্রথম ছবি ‘মায়াবিনী’। আকাশ আচার্য্য পরিচালিত এই ছবিটি আগামীকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে।

প্রথম সপ্তাহে ছবিটি ৫৩ হলে মুক্তি পাবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক। তিনি বলেন, ‘চেষ্টা করেছি দেশের সব জনপ্রিয় এবং বড় হলগুলোতে ছবি মুক্তি দিতে। রাজধানীর মধ্যে শ্যামলী, বলাকা, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, আনন্দ হল বাদে সব হলেই ছবিটি দেখতে পারবেন দর্শক। ঢাকার বাইরে যশোরের বিখ্যাত মনিহার, সিলেটের নন্দিতা হলসহ বিভিন্ন জেলার বড় হলগুলোতে ‘মায়াবিনী’ চলবে। পরবর্তীতে হল সংখ্যা আরও বাড়বে।’

আকাশ আচার্য্য আরো বলেন, ‘মায়াবিনী ভৌতিক গল্প নির্ভর ছবি। এমন গল্পের ছবি আমাদের দেশে নির্মাণ হয় না বললেই চলে। আমি চেয়েছি দর্শকরা একটি ভিন্ন ফ্লেভার পাক। তাই ছবির গল্প নির্মাণে চুজি ছিলাম। ছবিটি বানানোর সময় সচেতন ছিলাম। আমি বিশ্বাস করি ছবিটি ভালো কিছু বয়ে আনবে।’

ছবিটি নিয়ে চিত্রনায়ক সাইমন বলেন, ‘মায়াবিনী’ ছবিটি হতে যাচ্ছে চলতি বছর আমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। দর্শকরা এই ছবিতে আমাকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দেখবেন। আমার বিশ্বাস দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখলে হতাশ হবেন না।’

ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শবনম পারভীন, হাসি ও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী।

দেখুন ছবিটির ট্রেলার :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ