1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘হকার কেন বেকার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৮ Time View

ফুটপাত থেকে উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর পল্টন এলাকায় বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর হকার উচ্ছেদের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলে সংগঠনটির নেতারা ফুটপাতে হকার বসতে দেয়ার দাবি জানান। তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্দেশে প্রশ্ন রাখেন ‘হকার কেন বেকার’?

রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়াপল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষে হয়।

সমাবেশে হকার নেতারা বলেন, ‘হকার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না। পৃথিবীর প্রতিটি দেশেই হকার আছে। উচ্ছেদ করলে তারা কি খাবে? তার কেন অনাহারে রয়েছে? ফুটপাতে হকারদের বসতে দিতে হবে।

তারা আরও বলেন, সিটি কর্পোরেশন বুলডোজার চালিয়ে যে ক্ষতি করেছে তাতে হকারররা আজ নিঃস্ব হয়ে পড়েছে। তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ