1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

পুলিশের তাড়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

ফরিদপুরে পুলিশের তাড়া খেয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মো. ওহিদ শেখের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসাগাড়ি গ্রামের আতিক শেখের ছেলে।

নিহতের মামা জলিল মাতবর জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামের ফাঁকা জায়গায় এলাকার ৬ যুবক তাস খেলছিল। সোমবার রাত ১১টার দিকে নগরকান্দা থানার উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন পুলিশদল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই যুবকরা পালানোর চেষ্টা করলে ওহিদ শেখ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পুলিশ সদস্যরা ওহিদকে ফেলে অপর পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে ওহিদ নিখোঁজ ছিলেন।

তিনি আরো জানান, মঙ্গলবার আটক পাঁচজন আদালত থেকে জামিনে বের হয়ে ওহিদের পালানোর বিষয়টি নিশ্চিত করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুুকুর থেকে ওহিদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, রাতে ঘটনা জানাজানির পর এলাকার লোকজন কিছুটা উত্তেজিত হলেও ন্যায় বিচারের আশ্বাস পাওয়ায় তারা শান্ত হন।

অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, পুলিশের হাতে আটক হওয়া থেকে রক্ষা পেতে তাস খেলা ফেলে পালানোর চেষ্টা করে ওহিদ। পরে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওহিদ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল জানিয়ে তিনি জানান, ওহিদ পানিতে পড়েছিল কিনা তা আমার জানা ছিল না।

এ প্রসঙ্গে নগরকান্দা থানা পুলিশের ইনচার্জ এ এস এম নাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ