1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

প্রথম রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন প্রেসিডেন্ট ঢাকা আসছেন আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৩ Time View

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন আজ (বুধবার)। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  সেখানে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হবে।

বাংলাদেশে মাহমুদ আব্বাসের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার পথে শাহজালালে যাত্রাবিরতি করেছিলেন তিনি। সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করবেন।

মূলত তিনি ইস্যু সামনে রেখে মাহমুদ আব্বাস ঢাকা আসছেন। এগুলো  হচ্ছে-

১. দেশটির পশ্চিম তীরে আরও আড়াই হাজার ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশের জোরালো ভূমিকা চায় ফিলিস্তিন।

২. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমে মার্কিন নতুন দূতাবাস খোলার যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধেও বাংলাদেশ যেন উচ্চকণ্ঠ হয় সেই  আহ্বান জানাবেন মাহমুদ আব্বাস।

৩. এছাড়া বাংলাদেশের জ্বালানী খাতে বিনিয়োগে ফিলিস্তিনি খুই আগ্রহী। তাই মাহমুদ আব্বাসের ঢাকা সফরকালে এ বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে সঙ্গে।

ঢাকায় ফিলিস্তনি দূতাবাসের এক কর্মকর্তা সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

ঢাকা সফরের শুরুতেই আব্বাস সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এছাড়া আগামীকাল তার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন। ৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা ত্যাগ করবেন তিনি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাস, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি খালদিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ