1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

জাপান মাতিয়ে দেশে ফিরেছেন কৃষ্ণা-স্বপ্নারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৪৪ Time View

প্রতিদ্বনন্দিতমূলক কোনো টুর্নামেন্ট নয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল জাপানে গিয়েছিল একটি ফেস্টিভালে অংশ নিতে। জাপানের ওসাকায় জে-গ্রিন সাকাই নারী ফেস্টিভালে বাংলাদেশের মেয়েরা অংশগ্রহণকারী দলগুলো এবং স্থানীয় আয়োজকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। কৃষ্ণা-স্বপ্নারা জাপান মাতিয়ে এবং ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করে দেশে ফিরেছেন সোমবার রাতে।

এ ফেস্টিভালে বেশিরভাগ দলই ছিল জাপানের। বাইরের দল ছিল বাংলাদেশ আর থাইল্যান্ড। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব। থাইল্যান্ডের ওই কঠিন পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাফুফে মেয়েদের জাপানের এ ফেস্টিভালে অংশ নেয়ার সুযোগ করে দেয়। আগামী মাসে দলটিকে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

দেশে ফিরে অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বলেছেন,‘এ সফরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের চেষ্টা ছিল মাঠে অভিজ্ঞতার সবটুকু দিয়ে ভালো ফল করতে। সতীর্থদের পারফরমেন্সে আমি খুশি। থাইল্যান্ডের টুর্নামেন্টে এ অভিজ্ঞতা কাজে লাগবে। সেখানে জাপান ও থাইল্যান্ডও খেলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ