1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বঙ্গবন্ধু মেডিকেলের ভিসিসহ তিনজনের মরণোত্তর দেহদানের ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ শিকদার ও বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিনা শিউলি মরণোত্তর দেহদানের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে বিএসএমএমইউ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ে ৫০০ কিডনি প্রতিস্থাপনের রেকর্ড স্পর্শ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

কিডনি বিশেষজ্ঞ ও সার্জনরা জানান, মৃত্যুর পর একমাত্র ব্রেন ছাড়া কিডনি, লিভার ও চোখসহ বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ দান করলে তা প্রতিস্থাপনের মাধ্যমে একাধিক মানুষকে নতুন জীবনদান সম্ভব। বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে দুই কিডনি বিকল রোগীদের নতুন জীবন ফিরিয়ে দেয়া সম্ভব হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিনা শিউলি মতবিনিময় সভায় উপস্থিত কিডনি বিশেষজ্ঞদের কাছ থেকে মরণোত্তর দেহদান সম্পর্কে জেনে প্রথমে মরণোত্তর দেহদানের ঘোষণার মাধ্যমে সামাজিক আন্দোলনে শরিক হলেন বলে জানান। পরে ভিসি ও প্রোভিসিও মরণোত্তর দেহদানের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ