1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

দেশের ৮টি সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভারতীয় ভিসা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ৭০ Time View

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএস) রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় বিনা অ্যাপয়েন্টমেন্টে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। রোববার ভারতীয় দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১ ফেব্রুয়ারি ২০১৭-এর থেকে বাংলাদেশের বিদ্যমান ৮টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটসহ (বিমান/সড়ক/রেল) বাংলাদেশি ভ্রমণকারীদের সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। বাংলাদেশি ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন।

রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখা ছাড়াও ঢাকার আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাস-এর নিশ্চিত টিকিট থাকতে হবে।

এছাড়া পরবর্তী বিস্তারিত তথ্য  www.ivacbd.com -এই ঠিকানায় পাওয়া যাবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ