1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

‘ইংল্যান্ডের চেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এতো বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ জানুয়ারি একটি টেস্ট খেলবে মুশফিক বাহিনী।

আসন্ন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে ঘিরে ভারতীয় এক গণমাধ্যমকে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আর বাংলাদেশের গত কয়েক বছরের পারফরমেন্স বিবেচনায় ইংল্যান্ডের থেকে ভারতীয় কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন এই তারকা।

ঋদ্ধিমান সাহা বলেন, ` গত কয়েক বছরে বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ ক’জন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলের দারুণ কিছু ভাল স্পিনার আছে। এর চেয়েও বড় ব্যাপার হল ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। তাই বাংলাদেশ অন্তত ইংল্যান্ডের চেয়ে শক্ত প্রতিপক্ষ হবে।`

তবে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দেবার কথা জানিয়ে ঋদ্ধিমান বলেন, ` ম্যাচে একটা কি দুটো ভালো পারফরম্যান্সই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। দেশের মাটিতে খেলা বলে নিঃসন্দেহে আমরা এগিয়ে থাকবো। তবে আমাদেরকে নিজেদের সেরাটা খেলার কোনো বিকল্প নেই।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ