1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

কারাগারে মঠবাড়িয়ার মেয়র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১১৪ Time View

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার সকালে তিনি মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৫ জুলাই আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে যুবলীগ কর্মী লিটন পন্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে প্রধান আসামি করে ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে তার বড় ভাই জাকির হোসেন পন্ডিত মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি মেয়র উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ