1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সয়াবিন তেলের দাম বেড়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১৩৩ Time View

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এই মূল্য বৃদ্ধি করেছে।

ফলে এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১০৫ থেকে ১০৭ টাকা। গত বছরের অক্টোবরেও সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়েছিল এসব কোম্পানি।

কোম্পানিগুলোর পক্ষ থেকে রাজধানীর বাজারে নতুন দামে সয়াবিন তেল সরবরাহ শুরু হয়েছে।

সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও বাংলাদেশ এডিবল অয়েল লি. এই তিনটি প্রতিষ্ঠানই মূলত আমাদের দেশে বোতলজাত সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করে।

এখন থেকে সিটি ও মেঘনা তাদের তীর ও ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হবে ১ লিটারের বোতল ১০৫ টাকা, ২ লিটার ২০৮ টাকা ও ৫ লিটার ৫২০ টাকা। এছাড়া বাংলাদেশ এডিবল অয়েলের ১ লিটারের বোতলের নতুন দাম ১০৭ টাকা, ২ লিটার ২১২ টাকা ও ৫ লিটার ৫২০ টাকায় বিক্রি হবে।

জানা গেছে চলতি মাসের শুরুতে তেলের মূল্যবৃদ্ধির কথা জানিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনের দ্রব্যমূল্য মনিটরিং সেলকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে নতুন দর ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় তাঁরাও মূল্য বৃদ্ধি করতে চান।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে বিশ্ববাজারে সয়াবিন তেলের গড় দাম ছিল টনপ্রতি ৮৫৮ ডলার। ডিসেম্বরে গড় দাম ৯১১ ডলারে উন্নীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ