1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

দিল্লি পুলিশের ২৫০ চালকের লাইসেন্স ভুয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

গত বছর নিয়োগ দেওয়া দিল্লি পুলিশের প্রায় আড়াইশ’ গাড়ি চালকের লাইসেন্স ভুয়া বা জাল করা। সাম্প্রতিক এক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।

দিল্লি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে পাঁচটি মামলা নথিভুক্ত করা হয়েছে, অনেকগুলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর করা হয়েছে। আর সেই সঙ্গে তদন্ত তো চলছেই।

একটি মামলায় দেখা গেছে, একজন আবেদনকারী মনিপুরের এক নারীর ড্রাইভিং লাইসেন্স জাল করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কনস্টেবল র‌্যাংকে ৬৭৬টি খালি পদে গাড়ি চালক চেয়ে বিজ্ঞাপন দেয় দিল্লি পুলিশ।

ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে যাচাই বাছাইয় করে ৬৭৬ জনকে নির্বাচন করা হয়। এদের মধ্যে আড়াইশ’ জনের লাইসেন্স ভুয়া বা জাল বলে সনাক্ত করা গেছে। এখন পর্যন্ত পাঁচটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আরো মামলা করার প্রস্তুতি চলছে।

অবশ্য ওই কর্মকর্তা দাবি করেছেন, আবেদনকারীরা চাকরিতে এখনো নিয়োগ পাননি। কারণ তাদের কাগজপত্র যাচাই প্রক্রিয়া এখনো চলছে।

তিনি বলেন, ‘প্রতি বছর নিয়োগের সময় সাধারণত এরকম চার পাঁচটি ভূয়া কাগজপত্রের ঘটনা ঘটে। কিন্তু এবারের সংখ্যাটি অনেক বেশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ