1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে মাশরাফিদের সাবেক কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে যোগ দিলেন মাশরাফি-সাকিবদের সাবেক কোচ স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে সিমন্সকে বরখাস্তের পর কোচের চেয়ারে কাউকে নিয়োগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এবার তার স্থলাভিসিক্ত হলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ এই কোচ।

ক্যারিবীয়দের দায়িত্ব পেয়ে ল বলেন, `এমন একটি সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে চমৎকার কিছু সময় কাটাতে পারবো।`

২০১১ সালে জেমি সিডন্সের পদত্যাগের পর বাংলাদেশের কোচের দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনেই বাংলাদেশ দল প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশের পর অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ পদেও কাজ করেন তিনি। এছাড়া গত বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তারকা এই কোচ।

এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দায়িত্ব কাঁধে নিলেন ৪৮ বছর বয়সী অজি কোচ স্টুয়ার্ট ল। দুই বছরের চুক্তিতে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে দলের সাথে যোগ দিবেন এই অভিজ্ঞ কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ