1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মিশু-আশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১৪৯ Time View

জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির এবং অভিনেত্রী আজমেরি আশা গেল বছর ‘সহযাত্রী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রাণ ফ্রুটোর সৌজন্যে ওই স্বল্পদৈর্ঘ্যটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

নতুন খবর হচ্ছে, সাফল্যের ধারাবাহিকতায় আবারো নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন মিশু-আশা। এরনাম ‘বন্ধু’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

এই নির্মাতা জানান, ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-২’ এর আয়োজনে নতুন এই স্বল্পদৈর্ঘ্যটি বানিয়েছি। দর্শকরা এটি দেখে তৃপ্তি পাবেন। কারণ গল্পে ভ্যারিয়েশন আছে।’

মিশু বলেন, ‘ভালো গল্পের কাজ করতে সবসময় বাড়তি আনন্দ লাগে। এই স্বল্পদৈর্ঘ্যটিও তেমনই একটি কাজ।’

‘বন্ধু’ স্বল্পদৈর্ঘ্যটি দর্শকের গল্পে নির্মিত হয়েছে।  জানা গেছে, আগামী  ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৪০ মিনিটে এটি আরটিভিতে প্রচারিত হবে। এরপর ইউটিউবেও পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ