1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

নাইট ক্লাবে পারভেজ মোশাররফের নাচের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বেশ বয়স হয়েছে। তবে এর মধ্যেও জীবনটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি। মাঝেমধ্যে নাইট ক্লাবেও ঢুঁ মারছেন।

সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির জনপ্রিয় সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক হামিদ মির। ওই ভিডিওতে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির জনপ্রিয় গান ‘দিল্লিওয়ালি গার্লফ্লেন্ড’-এর তালে নাচতে দেখা গেছে পারভেজকে। একটি নাইট ক্লাবে এক নারীর সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। তবে এই নাইট ক্লাবটি কোথায় সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ওই ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে টুইটারে আরো একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তাতে একটি পার্টিতে স্ত্রী সেহবা মোশাররফের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল সাবেক এই পাক প্রেসিডেন্টকে।

দুর্নীতি এবং ২০০৭ সালে অসাংবিধানিকভাবে জরুরি অবস্থা জারির দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। এতদিন তার বিদেশযাত্রার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল ইসলামাবাদ সরকার।

চিকিৎসার অজুহাতে গত বছর মার্চে দুবাই যান তিনি। তারপর আর দেশে ফেরেননি। তবে গত ১৩ জানুয়ারি ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতে নতুন করে আবেদন করেছেন তিনি। যথোপযুক্ত নিরাপত্তা পেলে দেশে ফিরতে রাজি আছেন বলেও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ