1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিশ্ব ইজতেমায় ১০ মুসল্লির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ৭৯ Time View

বিশ্ব ইজতেমায় প্রথম ও দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের আগেই মোট দশজন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে প্রথম ধাপে আটজন আর দ্বিতীয় ধাপে দুইজনের মৃত্যু হয়। বিশ্ব ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

আল্লাহর সান্ধিধ্য পেতে বার্ধক্য আর মৃত্যু পিছিয়ে রাখতে পারেনি ইজতেমায় আগত মুসল্লিদের। তাই অনেক আশায় বুক বেঁধে আসলেও মৃত্যু তাদের চিরবিদায় জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের আগে কিশোরগঞ্জের মাওলানা জয়নাল আবেদিন (৭০) ইন্তেকাল করেন। এর আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ শের খান (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়।

ব্রাহ্মণবাডিয়া নিবাসী শের খান শনিবার সকালে মৃত্যুবরণ করেন। ফলে এবারের ইজতেমায় মারা গেলেন দশজন মুসল্লি। যাদের মধ্যে একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।

ইন্তেকাল করা বাকি মুসল্লিরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার লক্ষ্মীপুর গ্রামের কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নবাড়ি হরিনারায়ণপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদিন (৬০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২), নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫), নোয়াখালীর কবিরহাট থানার সুন্দরপুরের কালা মিয়ার ছেলে আবুল বাশার (৬০), সিলেটের গোপালগঞ্জ উপজেলার রণকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫) এবং একই জেলার আলাউদ্দিন (৭০)।

এ প্রসঙ্গে ইজতেমা কর্তৃপক্ষ জানায়, এবারের ইজতেমায় মোট ১০ জন ইন্তেকাল করেছেন। ইজতেমা কমিটির পক্ষ থেকে মৃত ব্যক্তিদের ধমীয় আনুষ্ঠানিকতা শেষ করে তাদের আত্নীয়-স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি তিন দিনব্যাপী এই বিশ্ব ইজতেমা শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার ১ম পর্ব শেষ হয়।

এরপর গত ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ববাসীর জন্য মাগফেরাত কামনায় এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি টানা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ