1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

এখনো ভালো ফলের প্রত্যাশা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি দিন পরিত্যক্ত হওয়ায় এখন বাকি আছে আর দুই দিনের খেলা। আর এ সময়ে ভালো খেলতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহান বলেন, টেস্টের আরও দুই দিন বাকি আছে; দল হিসেবে ভালো খেলতে পারলে ইনশা আল্লাহ ভালো ফল হবে। দুই দিনে অনেক কিছুই সম্ভব। আমরা অন্তত ইতিবাচকভাবেই চিন্তা করছি।’

সফরেরর শুরুর ম্যাচ- প্রথম ওয়ানডেতে মুশফিক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লে নুরুল হাসন হোসানের সামনে ওয়ানডে অভিষেকের দরজা খুলে যায়। টেস্ট দলেও ছিলেন, তবে মুশফিকুর সুস্থ হয়ে ফেরায় প্রথম টেস্টে বিবেচনায় আসেননি। কিন্তু বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক ওয়েলিংটন টেস্টে বাউন্সারের আঘাতে ছিটকে পড়লে টেস্ট দলে অভিষেকের দরজাও খুলে যায় ডানহাতি তরুণ উইকেট-কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের জন্য।

অভিষেকে ১৭৩ মিনিট উইকেটে থেকে ৯৮ বলে ৪৭ রানের ইনিংস জানিয়ে দিয়েছে যথেষ্ট পরিণত হয়েই নুরুল পা রেখেছেন ক্রিকেটের সর্বোচ্চ আঙিনায়। প্রথম টেস্ট খেলতে নামা আরেক ক্রিকেটার নাজমুল হোসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৫৩ রানের জুটিতে মনেই হয়নি হ্যাগলি ওভালে তখন দুই প্রান্তে দুজন অভিষিক্ত ব্যাটসম্যান। উইকেটের পেছনেও এর মধ্যেই দুটি ক্যাচ নিয়েছেন নুরুল হাসান। দলের অবস্থাও যথেষ্ট ভালো। সব মিলিয়ে অভিষেক টেস্টটা এখন পর্যন্ত ভালোই কেটেছে নুরুল হাসানের।

এ নিয়ে সোহান বলেন, `আমাদের কন্ডিশনের চেয়ে এখানে উইকেট একটু ভিন্ন। স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। একটু দেখেশুনে খেলার ইচ্ছা ছিল, যেন সময় নিয়ে খেলতে পারি। অভিষেক টেস্টটা আল্লাহর রহমতে ভালোই হচ্ছে।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ